የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርኣን አጭር ማብራርያ ትርጉም በባንጋሊኛ ቋንቋ

external-link copy
44 : 27

قِيلَ لَهَا ٱدۡخُلِي ٱلصَّرۡحَۖ فَلَمَّا رَأَتۡهُ حَسِبَتۡهُ لُجَّةٗ وَكَشَفَتۡ عَن سَاقَيۡهَاۚ قَالَ إِنَّهُۥ صَرۡحٞ مُّمَرَّدٞ مِّن قَوَارِيرَۗ قَالَتۡ رَبِّ إِنِّي ظَلَمۡتُ نَفۡسِي وَأَسۡلَمۡتُ مَعَ سُلَيۡمَٰنَ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

৪৪. তাকে বলা হলো: তুমি প্রাসাদে প্রবেশ করো। যার মেঝে ছিলো সমুদ্র পৃষ্ঠের ন্যায়। যখন সে সেটিকে দেখলো তখন সে সেটিকে জলাধার ভেবে তাতে প্রবেশের জন্য নিজের পায়ের গোছাদ্বয় খুলে ফেললো। সুলাইমান (আলাইহিস-সালাম) তাকে বললেন: আরে, এটিতো এক স্বচ্ছ কাঁচমÐিত প্রাসাদ। অতঃপর তিনি তাকে ইসলামের দিকে ডাকলে সে তাঁর ডাকে সাড়া দিয়ে বললো: হে আমার প্রতিপালক! নিশ্চয়ই আমি তোমার সাথে অন্য কিছুকে পূজা করে সত্যিই নিজের উপর যুলুম করেছি। তাই আমি এখন সুলাইমান (আলাইহিস-সালাম) এর সাথে সকল সৃষ্টির প্রতিপালক এক আল্লাহরই অনুগত হচ্ছি। info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• عزة الإيمان تحصّن المؤمن من التأثر بحطام الدنيا.
ক. ঈমানের দৃঢ়তা একজন মু’মিনকে দুনিয়ার সম্পদ দ্বারা প্রভাবিত হওয়া থেকে রক্ষা করে। info

• الفرح بالماديات والركون إليها صفة من صفات الكفار.
খ. দুনিয়ার বিষয়াদি নিয়ে খুশি হওয়া এবং সেগুলোর দিকে ঝুঁকে পড়া কাফিরদেরই একটি বিশেষ বৈশিষ্ট্য। info

• يقظة شعور المؤمن تجاه نعم الله.
গ. আল্লাহর নিয়ামতসমূহের প্রতি একজন মু’মিনের অনুভ‚তিটুকু জাগ্রত ও সচেতন থাকা উচিত। info

• اختبار ذكاء الخصم بغية التعامل معه بما يناسبه.
ঘ. প্রতিপক্ষের সাথে যথোপযুক্ত আচরণের মানসিকতায় তার মেধা পরীক্ষা করা উচিত। info

• إبراز التفوق على الخصم للتأثير فيه.
ঙ. প্রতিপক্ষের মাঝে প্রভাব বিস্তারের জন্য তার উপর নিজের বড়ত্ব প্রকাশ করা যায়। info