የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርኣን አጭር ማብራርያ ትርጉም በባንጋሊኛ ቋንቋ

external-link copy
149 : 2

وَمِنۡ حَيۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۖ وَإِنَّهُۥ لَلۡحَقُّ مِن رَّبِّكَۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ

১৪৯. হে নবী! আপনি ও আপনার অনুসারীরা যেখান থেকেই বের হোন না কেন কিংবা যেখানেই থাকুন না কেন যখনই নামায আদায় করার ইচ্ছা পোষণ করবেন তখনই মসজিদুল-হারামের দিকে মুখ ফিরাবেন। কারণ, সেটিই সত্য যা আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার নিকট ওহি করা হয়েছে। আর আল্লাহ তা‘আলা তোমাদের কর্মকাÐ সম্পর্কে গাফিল নন। বরং তিনি তা সবই দেখছেন এবং অচিরেই তার প্রতিদান দিবেন। info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• إطالة الحديث في شأن تحويل القبلة؛ لما فيه من الدلالة على نبوة محمد صلى الله عليه وسلم.
ক. ক্বিবলা পরিবর্তনের ব্যাপারে খুব দীর্ঘ কথা বলা হয়েছে। কারণ, তাতে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নবুওয়াতের প্রমাণ রয়েছে। info

• ترك الجدال والاشتغالُ بالطاعات والمسارعة إلى الله أنفع للمؤمن عند ربه يوم القيامة.
খ. ঝগড়া না করে আল্লাহর আনুগত্য নিয়ে ব্যস্ত হওয়া এবং তাঁর দিকে দ্রæত ধাবমান হওয়া একজন মু’মিনের জন্য তাঁর প্রতিপালকের নিকট কিয়ামতের দিন খুবই লাভজনক। info

• أن الأعمال الصالحة الموصلة إلى الله متنوعة ومتعددة، وينبغي للمؤمن أن يسابق إلى فعلها؛ طلبًا للأجر من الله تعالى.
গ. আল্লাহর নৈকট্য লাভের নেক আমল বহু রকম। তার মধ্য থেকে একজন মু’মিনের মন যেদিকে যায় এবং তার ঈমানের সাথে যা খাপ খায় তাই সে নিজের জন্য বেছে নিতে পারে। তাতে কোন সমস্যা নেই। info

• عظم شأن ذكر الله -جلّ وعلا- حيث يكون ثوابه ذكر العبد في الملأ الأعلى.
ঘ. আল্লাহর যিকিরের মর্যাদা খুবই বেশি। কারণ, তার প্রতিদানে ফিরিশতাদের নিকট উক্ত বান্দাকে নিয়ে প্রশংসামূলক আলোচনা করা হয়। info